বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে দেশীয় অস্ত্র ও বিদেশী মদসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

  • আপডেট সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

গতাকল ২৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১১:০০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দেশীয় অস্ত্রসহ দস্যুতার প্রস্তুতিকালে ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মাঈনুদ্দিন (৩৫), পিতা-মোঃ আব্দুল সালাম, সাং-চর সুহারী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, ২। মোঃ হাবিবুর রহমান (৪৬), পিতা-মোঃ আব্দুল হাই সিদ্দিক, সাং-চাউলিয়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি ছোরা, ০১ বোতল বিদেশী মদ (হুইস্কি) এবং মাদক বিক্রয়ের নগদ-১৩,০০০/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দস্যুতা করে আসছিল। এছাড়া তারা ঢাকার কেরাণীগঞ্জ, বাবুবাজার,নয়াবাজারসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই/চাঁদাবাজি করে সেখান থেকে দ্রত পালিয়ে যেত বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park