সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লালপুরে উপজেলা নির্বাচনে কাপ পিরিচ মার্কার বিজয় নিশ্চিত করতে ভোট প্রার্থনা ও র‍্যালি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৪০ বার পঠিত

মাহাবুর রহমান
লালপুর(নাটোর)প্রতিনিধি:

নাটরের লালপুরে ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ পিরিচ মার্কা বিজয় নিশ্চিত করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ( সাবেক) সংসদ সদস্য মরহুম মমতাজ উদ্দিনের পুত্র আলহাজ্ব শামীম আহমেদ (সাগর)।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লালপুর উপজেলার বিভিন্ন পাড়ামহল্লায় সাধারণ মানুষের দুয়ারে গিয়ে কাপ পিরিচ মার্কায় পক্ষে ভোট প্রার্থনা করে পথসভা ও গণসংযোগ র‍্যালি করছেন তিনি।

মঙ্গলবার (৭ মে) লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়ন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রতিটি ওয়ার্ড হাট বাজার ও এলাকার বিভিন্ন অলিগলিতে লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেন।

এ সময় আলহাজ্ব শামীম আহমেদ (সাগর) বলেন, আধুনিক সমৃদ্ধি ও স্মার্ট লালপুর উপজেলা গড়ার লক্ষ্যে আগামী ২১ মে উপজেলা নির্বাচনে ভোটারদের কাছে কাপ পিরিচ প্রতীকে ভোট চান। সেই সাথে সকলকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেন। দুর্নীতি মুক্ত উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে কাপ পিরিচ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মকলেছুর রহমান, বিলমাড়িয়া ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের (সাবেক) সদস্য আফছারুজ্জামান আফছুর, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাষ্টার, ৫ নং ওয়ার্ডের (সাবেক) ইউপি সদস্য মোঃ তোরাব আলী, আওয়ামী লীগ নেতা সোলাইমান হোসেন , মোর্শেদ কাজল (রনি), আরবাব ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park