বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পিরোজপুর মঠবাড়িয়ায় ব্লেড দিয়ে মাথা কেটে মিথ্যা মামলার অভিযোগ,সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্লেড দিয়ে মাথা কেটে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।মজিবুর রহমান পনুর ছেলে মহারাজ হাওলাদার বাদি হয়ে গত ২০ এপ্রিল মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।

মিথ্যা মামলাটিতে যাদেরকে আসামি করা হয়েছে তারা হলো- আঃ রহিম হাওলাদার, মোঃ শাহজাহান, মোঃ ইদ্রিস হাওলাদার, ইলিয়াস আহমেদ বাবু এবং আঃ হামিদ হাওলাদার।মিথ্যা মামলা থেকে সকল আসামিরা যাতে অব্যাহতি পায় সেজন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের মাধ্যমে অধিকতর তদন্তপূর্বক মামলাটির চুড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) বিজ্ঞ আদালতে দাখিল করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) বেলা ২ টায় মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ শাহজাহান মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন,সাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত. খোরশেদ আলী হাওলাদারের পুত্র সাইদুর রহমান, সাইদুর রহমানের ভাইপো মিলন,মহারাজ ও ফারুক গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল উক্ত প্রতিপক্ষরা এজমালি জমি থেকে আমাদের সৃজিত গাছ ও পুকুরে চাষকৃত লক্ষাধিক টাকার মাছ জোরপূর্বক লোকজন নিয়ে ধরে নিয়ে যায়।স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বীদ্ধান্ত অমান্য করে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করতে চায়।রাস্তা যাতে আটকাতে না পারে সেজন্য ১৯ এপ্রিল রাতে সাইদুর, মেহেদী গংদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষরা শারমিন ওরফে হোসনেআরা নামে এক নারীর মাথা ব্লেড দিয়ে কেটে হাসপাতালে ভর্তি করে থানায় এজাহার দায়ের করে।মিথ্যা এ মামলাটি রেকর্ড করার আগেই রহস্যজনক কারনে অতি উৎসাহী হয়ে মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলামের নির্দেশে এসআই ইয়াসির তদন্তের নামে ইদ্রিস হাওলাদারকে কাছে পেয়ে অন্যায়ভাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।১ দিন থানায় আটকে রেখে কোর্টে প্রেরন করে।

তিনি আরও বলেন,এ মিথ্যা মামলায় আঃ হামিদ হাওলাদার নামে ৮৫ বছরের এক অসুস্থ বৃদ্ধকে আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে দীর্ঘদিন ধরে সুনামের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা গণমাধ্যম কর্মী মোঃ শাহজাহানকেও।কৃষক ইদ্রিস হাওলাদার ও তার দুই ছেলে রহিম ও বাবুকে মিথ্যা মামলায় আসামি করে পরিবারটিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আদৌ কোন ঘটনা ছাড়াই মিথ্যা মামলা রুজু হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park