
মোঃ নুর হোসেন রিপন
রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জের বাস স্ট্যান্ড এলাকায় মটরসাইকেল চালক মেহেদী (২৫) নামে একজন আহত হয়েছে।
শুক্রবার (১০ মে ২০২৪) রাত সাড়ে ৯ টার দিকে রামগঞ্জ বাজার থেকে বাসস্ট্যান্ড যাওয়ার পথে এক পথচারী রাস্তায় পারাপারে সময় চালক হঠাৎ ব্রেক করলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মেহেহী। পরে রক্তাক্ত ও গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতার রামগঞ্জ মেডিকা স্পেশালাইজড হসপিটালের তাকে ভর্তি করা হয়েছে। তার গ্রামের বাড়ি রামগঞ্জ কাজীর খিল এলাকার নাছিরের ভাগিনা বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে তার পিতার নাম ও পূর্ন পরিচয় পাওয়া যায়নি।