সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ২০জন আহত।

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২১১ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে কল্যানপুর নামক জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন।

(১৩ মে ২০২৪ রোজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায়, রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বাসযাত্রী রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের আলিফ বেপারী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী সদর আলিপুর ইউনিয়নের কল্যাণপুর নামক এলাকায় পৌঁছাইলে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায় তাতে অন্তত ২০জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের এক নার্সিং সুপারভাইজার মামুন জানান, ‘আহতদের মধ্যে চারজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান। আমরা রেকার এনে বাসটি উদ্ধার করে থানায় নেয়ার জন্য প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সম্প্রতি এ নিয়ে বিভিন্ন সময় রাজবাড়ীর বিভিন্ন সড়কে মালবাহী ট্রাক ও বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টিয়ে ও খাদে পড়ে যাওয়ার উল্লেখযোগ্য ঘটনা রয়েছে ।

এ বিষয়ে রাজবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর তারক পাল জানান, যান্ত্রিক ত্রুটি ও চালকদের ঘুম ঘুম ভাব ও অতিরিক্ত গতিতে গাড়ী চালানোর কারনেই দূর্ঘটনা ঘটছে।
ফিটনেস বিহীন ও অতিরিক্ত গতিতে গাড়ী চালানোর জন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
কিন্তু আমাদের আওতার বাইরে মহাসড়কে চলে গেলে সেখানে অতিরিক্ত গতিতে গাড়ী চালালে আমাদের নিয়ন্ত্রণে থাকে না ,সেটা হাইওয়ে পুলিশের দেখার কথা।
রাজবাড়ী শহর এলাকায় অবৈধ যানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে খাদে পড়ে যাওয়ায় এলাকাবাসী ও ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা এবং বাস যাত্রীরা জানান কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি ৪০ জনের মত যাত্রী নিয়ে দূরত্ব গতি স্প্রিটে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে , বাস যাত্রী ও ঘটনা স্থলে থাকা এলাকাবাসীরা ধারণা করছেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park