বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

সাতক্ষীরায় ৪ টি অস্ত্র ও ২৯ রাউন্ড গুলি সহ তিনটি ম্যাগাজিন জব্দ করেছে র‍্যাব-৬।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল ও দুটি দেশীয় ওয়ান সুটারগান জব্দ করেছে র‍্যাব-৬এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এসময় সেখান থেকে ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনও জব্দ করা হয়। সোমবার ভোর রাত তিনটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম মাহমুদপুর এলাকার একটি বাগানের মধ্যে শপিং ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র গুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় র‌্যাব সদস্যরা কোন চোরাকারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি নাজমুল হক জানান, র‌্যাব সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় টহল ডিউটি করছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই ইউনিয়নের সীমান্ত গ্রাম মাহমুদ এলাকার একটি এক তলা বিশিষ্ট পাঁকা বসতঘরের পাশে বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক বস্তু পড়ে রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শপিং ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় ওয়ান সুটারগান, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park