সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরার তালা আশাসুনি ও হেবহাটা উপজেলা নির্বাচনে নির্বাচিত তিন জন।

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

আহাজ উদ্দিনঃ

সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন: ঘোষ সনৎ কুমার ,এবিএম মোস্তাকিম ও আল ফেরদৌস আলফা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে

সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যথাক্রমে ঘোষ সনৎ কুমার, এবিএম মোস্তাকিম ও আলফের দাউস আলফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে স্ব স্ব উপজেলা রির্টানিং অফিস থেকে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করা হয়।
বেসরকারীভাবে নির্বাচিতদের মধ্যে তালা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ঘোষ সনদ কুমার কাপ পিরিচ প্রতিক নিয়ে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী আওয়ামীলীগ নেতা সরদার মশিয়ার রহমান চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।

এদিকে, আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতিক নিয়ে ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। তার নিকটতম প্রতিদ্বদ্বী ঘোড়া প্রতিক নিয়ে আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ৩৭ হাজার ১৮৮ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাহেব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি পূনরায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আলফেরদাউস আলফা ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান মোটর সাইকেল প্রতিক নিয়ে ১৭ হাজার ১৫২ ভোট পেয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পূনরায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, হাবিববুর রহমান সবুজ ও জি এম স্পর্শ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park