সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জয়পুরহাটের কৃষ্ণপুর থেকে মাদকসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার করেছে র‍্যাব-৫।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১০৮ বার পঠিত

র‍্যাব প্রাতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি চৌকস আভিযানিক দল ২৫ মে ২০২৪ তারিখ ১২০০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক কারবারী ১। রনি হাসান (৩৮), পিতা-মোঃ মামুনুর রশীদ, ২। মোঃ নুর আলম (২৮), পিতা-মোঃ এনামুল হোসেন, উভয়ের সাং-কৃষ্ণপুর, থানা-পাঁচবিবি, ৩। মোঃ এরশাদ হোসেন (৩৫), পিতা মোঃ আফজাল হোসেন, সাং-গোবিন্দপুর, থানা-জয়পুরহাট, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রনি চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নুর আলম ও এরশাদ এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ২৫-০৫-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর এলাকা থেকে র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদেরকে তল্লাশি করলে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park