সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে ১০ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণের দায়ে ১জনকে গ্রেফতার করেছে দক্ষিণ থানা পুলিশ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৯০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে ১০ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। এই ঘটনায় ধর্ষক অপু(৫১) নামে একব্যক্তি কে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুভাঢ্যা ইউনিয়নের চুনকোটিয়া মধ্যপাড়া এলাকায়।
শিশুটির নানা হারুন চৌকিদার জানান, মঙ্গলবার বিকেলে শিশুটি পিঠা ক্রয় করার জন্য একটি পিঠার দোকানে যায়। দোকানটি বন্ধ থাকায় সে বাসায় ফিরছিল। এ সময় বখাটে অপু শিশুটিকে কৌশলে তার মালিকানাধীন ফাতেমা কিন্ডারগার্টেন স্কুলের ভিতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাসায় ফিরে ঘটনাটি তার পরিবারের সবাইকে বললে মুহূর্তেই এলাকায় জানাজানি হয়ে যায়। এতে অপুর লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। রাত দশটার দিকে শিশুটির পরিবারের লোকজনের ফোনপেয়ে পুলিশ অপুকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটির বাবার নাম মিলন হাওলাদার। সে পেশায় একজন শ্রমিক। চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানা সদর এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ধর্ষক অপু থানায় আটক আছে। এই ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park