
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক মাদারীপুর শহরে অপরাধ দমন ও নিয়ন্ত্রণ কার্যক্রম মনিটরিং করার জন্য সিসি টিভি স্থাপন করা হয়েছে। বুধবার (২৯ মে) বেলা ১২টায় জেলার পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মারুফুর রশীদ খান। এসময় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ী,জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। জানা গেছে, মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে খোয়াজপুর মঠেরবাজার গিয়ে শেষ হয়েছে এই সিসি টিভির কার্যক্রম। বিভিন্নস্থানে ২৬০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো স্থাপন করা হবে ক্যামেরা।