সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ, উস্কানী দাতাদের বেছে দেয়া হবে বললেন রেল মন্ত্রী ঃ

  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৬ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা জামালপুর ইউপি মাশালিয়া গ্রামের শ্রী দীপ বিশ্বাস , পিতা শ্রী খোকন বিশ্বাস , এর ছেলে দীপ বিশ্বাস এর মোবাইল ফোনের ফেসবুক আইডি হ্যাক করে একটি অসম্প্রদয় দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জামালপুর ইউপি সদস্য শ্রী খোকন বিশ্বাসের ছেলে দীপ বিশ্বাস, তার মোবাইল ফোনের আইডিতে ধর্মীয় আঘাত আনে এমন কোন পোস্ট করেন নাই, দীপ বলে জানান তিনি ।
বালিয়াকান্দি উপজেলা জামালপুর ইউনিয়নের মাশালিয়া বাসি শান্তি প্রিয় মানুষ এটা বুঝতে পেরেছে ১ জুন ২০২৪ রোজ শনিবার মাশালিয়া বাজার স্কুল মাঠ প্রাঙ্গণে এই শান্তি ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশ রাজবাড়ী ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সভাপতি ও রাজবাড়ী ২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ।

মন্ত্রী বলেন উস্কানি দাতা যেই হোক তাদেরকে আমরা বেছে দেব। সমাজ থেকে এক ঘরে করে তদন্তর মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে ৷
এই উস্কানি মূলক ষড়যন্ত্রকারীরা শুধু জামাত শিবির, বিএনপি করে না , এই ষড়যন্ত্রকারীরা আমাদের দলের মধ্যেও আছে বলে আমি মনে করি , তাদেরকে বেছে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন ,
মন্ত্রী আরো বলেন উস্কানি দাতারা নিজ দলের মধ্যেও আছে তাদেরকে ছেড়ে দেয়া হবে না ।
মন্ত্রী কক্সবাজার রামুর ঘটনা কেউ টেনে এনে বলেন এখানে রামুর মতো একটি ঘটনা সৃষ্টি করার ষড়যন্ত্র করা হয়েছিল , প্রশাসক ও প্রশাসন এবং দলের নেতা কর্মীরা একত্ববদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করে বানচাল করে দিয়েছে, তাতে উস্কানি দাতাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হয়েছে বলে আমি মনে করি ।
মন্ত্রী আরো বলেন হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি,এম, আবুল কালাম আজাদ, পিপি,এম ।
পুলিশ সুপার বলেন ফেসবুক আইডি হ্যাক করে একটি অসাম্প্রদায় উস্কানি মূলক একটি পোস্ট দেয়া হয়েছিল , সেই পোস্টটি কে দিয়েছিল আইডির মালিক ফোন ব্যবহারকারী শ্রী দীপ বিশ্বাস নিজেও জানতেন না , যখন বুঝতে পেরেছিলেন দীপ আমার আইডি হ্যাক করে একটি ষড়যন্ত্রকারী মহল ধর্মীয় আঘাত লাগে এমন পোস্ট দিয়েছে বুঝতে পেরে শ্রী দীপ বিশ্বাস গাজীপুর শ্রীপুর থানায় গিয়ে পুলিশকে অবগত করেন শ্রী দীপ বিশ্বাস থানায় অবস্থান করা কালীন একই আইডিতে পুনরায় আরেকটি পোস্ট দেয়া হয়।
তখনই থানা কতৃপক্ষর চোখে ধরা পড়েন এটি একটি ষড়যন্ত্রমূল এই আইডি হ্যাক করে ষড়যন্ত্র চালানো হচ্ছে।
তখনই পুলিশ নড়েচড়ে বসে শুরু করা হয় তদন্ত ও টেকিং । জেলা পুলিশ সুপার আরো বলেন , আপনারা সঠিক অপরাধীকে বিচার চান , কোন নিরপরাধ ব্যক্তি এর শাস্তি পাক আমরা তার কাম্য না ,
আমরা তদন্তর মাধ্যমে আসল অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব । জেলা পুলিশ সুপার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান , উস্কানি দাতাদের তদন্তর মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশা ব্যক্ত করেন ।

শান্তি ও সম্প্রীতি সমাবেশের সভাপতি তো করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান , বলেন এই দেশে পাকিস্তানি পন্থী কিছু লোক রয়েছেন এরাই ধর্মকে পুঁজি করে দাঙ্গা করতে চায় আমরা সেটা করতে দেবো না, করার সুযোগও পাবেনা , আমরা পরস্পরকে সম্মান করবো আমরা নবী রাসুলকে অনুসরণ করে সম্মান করবো, জনগণের উদ্দেশ্যে জেলা প্রশাসক এমন কথা বলেন ,।
আমরা কোন গুজবে কান দিব না , আগে সত্যটাকে যাচাই করতে হবে , তারপরে আইন আছে আপনারা আইনের আশ্রয় নেবেন , কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না , আসল অপরাধীকে তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে ।

শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন ।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ।
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ও মূল ঘর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ ওহিদুজ্জামান ।
আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ ওসি ইফতেখায়রুল আলম প্রধান ।
আরো উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন ।
আরো উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু ।
এই শান্তি ও সম্প্রতি সমাবেশে হাজার হাজার হিন্দু মুসলিম নারী-পুরুষ যোগদান করেন ।
শ্রী দিপ বিশ্বাসের আইডি হ্যাক করে গত ২৮ শে মে- ২০২৪ রোজ মঙ্গলবার ষড়যন্ত্র কারীরা একটি দাঙ্গা সৃষ্টি ষড়যন্ত্র করেছিলেন অবশেষে পাকিস্তানি অপশক্তি এই ষড়যন্ত্রে ব্যর্থ হন ।

সমাবেশে আশা অতিথিদের ফুলের তোড়া দিয়ে মঞ্চে বরণ করে নেন নেতাকর্মীরা ।
শ্রী দীপ বিশ্বাস পিতা খোকন বিশ্বাস। জামালপুর ইউনিয়ন পরিষদের একজন বর্তমান ইউপি সদস্য , তার বাড়ি নলিয়া জামালপুর মাশালিয়া বাজারের পাশে , তার ছেলে শ্রী দীপ বিশ্বাস ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park