সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী বহরপুরে সাজানো বিষ প্রয়োগের মিথ্যা অপবাদ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

পুকুরে বিষ প্রয়োগ করে ১০ মন মাছ নিধনের ভিত্তিহীন অভিযোগ দিয়ে এক প্রতিবেশীকে ঘায়েল করার চেষ্টা। দাবী এলাকা বাসীর
ঘটনাটি ঘটেছে গত ২৩ মে বৃহস্পতিবার গভীর রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজোনা গ্রামে। ঘটনা স্হলে গিয়ে দেখা দেখা যায় চালা ৪০ শতাংশ যায়গার উপর অগভীর পুকুরটির ২০/২২ শতাংশ জলা অল্প পানি রয়েছে। পুকুরে মাছের কোলাহল ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, পুকুর মালিক আব্দুল কাদের মন্ডল এবং প্রতিবেশী স্থানীয় ইকরজোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন প্রমাণিকের আত্মীয়-স্বজনদের সঙ্গে জমা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। সে থেকেই পুকুর মালিক আব্দুল কাদের মন্ডল প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বিভিন্ন সময়ে কুমতলব আটতে থাকে। ইতিপূর্বে প্রধান শিক্ষক আলাউদ্দিনের বাড়ির নিকট থেকে আব্দুল কাদের মন্ডল জোরপূর্বক একটি মেহগনি গাছ কর্তন করে এবং এলাকাবাসীর প্রতিরোধের মুখে সে গাছটি নিতে পারেননি। সে ঘটনাকে কেন্দ্র করেই আব্দুল কাদের মন্ডল বিষ প্রয়োগে মাছ মারার মিথ্যা অভিযোগ তোলেন বলে এলাকাবাসীর দাবী।

মাছ নিধন বিষয়ে এলাকা বাসীর নিকট জানতে চাইলে তাঁরা জানান,কিছু সিলভার কার্প জাতীয় মাছ মারা গেছে এটা সত্য, তবে বিষ প্রয়োগে মারা যায়নি। পুকুর গুলোতে পানি কমে যাওয়ায় প্রচন্ড গরমের কারনে পানি গরম হয়ে আশ পাশের অনেক পুকুরে মাছ মারা যাচ্ছে। বিষ প্রয়োগ করলে পুকুরে থাকা জলজ প্রানী সাপ ব্যাঙ যাই থাকুক মারা যাবে। পুকুরে যথেষ্ট পরিমান মাছ ব্যঙ রয়েছে।আর ১০ মণ মাছ মারা গেছে এটা সত্য নয়। এলাকাবাসী আরো জানান, আব্দুল কাদের মন্ডল পার্শ্ববর্তী ডোবার পানি শুকিয়ে যাওয়ার কারনে সেখান থেকে ১০ থেকে ১৫ কেজি সিলভার কাপ এবং রুই জাতীয় মাছ পোনা ধরে তার পুকুরে অবমুক্ত করেন। পুকুরে ২ থেকে ৩ ফুট পানি ছিলো যার কারণে প্রচন্ড দাবদাহের কারণে মাছ মারা যেতে পারে বলে এলাকাবাসীর দাবি ।

পুকুর পাড়ে বিষের খালী ৩টি বোতল পাওয়াগেছে প্রশ্নের জবাবে তাঁরা জানান মাছ মরার খবর শুনে আমরা১০/১২ জন এলাকাবাসী জুমার নামাজের পর পুকুর পাড়ে যাই।
আমরা দেখতে পাই পুকুরের পানিতে কিছু ছোট আকারের সিলভার কার্প মরে ভেসে আছে কোন বিষের বোতল তখন৷ দেখতে পাইনি।

মাছ নিধনের বিষয়ে পুকুর মালিক কাদের মন্ডলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রীকে পাওয়া গেলে তিনি বলেন আমার স্বামী ঘটনার আগের দিন পাশ্ববর্তী একটি ডোবার পানি শুকিয়ে যাওয়ায় সেখানে থাকা ১০/১৫ কেজি মাছের পোনা ধরে আমাদের পুকুরে অবমুক্ত করেন তখন পুকুরের পানি কিছুটা গরম ছিলো। বিষ প্রয়োগে মাছের পোনা নিধন করা হয়েছে কিনা জানতে চাইলে কাদের মন্ডলের স্ত্রী জানান, শুক্রবার সকালে লোকজন এসে আমাদেরকে জানান, যে তোমাদের পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে গিয়ে দেখি কিছু মাছ মারাগেছে। আর মরা মাছ কিছুটা বাড়িতে এনে খাওয়ার জন্য রান্না করি, তবে রান্না করা মাছ দুর্গন্ধের কারনে আমরা কেউ খেতে পারিনি।কাউকে বিষ প্রয়োগ করতে দেখেছেন কিনা? প্রশ্নের জবাবে বলেন কাউকে বিষপ্রয়োগ করতে কেউ দেখেনি।

কি কারনে মাছ মারা গেল জানতে চাইলে বলেন মিথ্যা বলবো না কাওকে বিষ দিতে দেখিনি,উপর আল্লাহ জানেন কি কারণে মাছ মারা গেল। বিষয়টি নিয়ে দুই পক্ষই নিরেপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park