সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন কর্তৃক সাংবাদিক মুনসুরকে লাঞ্চিত করার নিন্দা ও প্রতিবাদ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন এর হাতে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩.০৬.২০২৪) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভা সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে হয়। সভার বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন তার চাকুরী জীবনে কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ প্রতিটি স্টেশনেই কোন না কোন ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন। বারবার তার অপকর্ম নিয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি। বক্তারা সাংবাদিক মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক সুপ্রভাত পত্রিকার বার্তা সম্পাদক মাশারফ হোসেন, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি শৈখ রফিকুল ইসলাম (শাওন), খবর বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম (বাবলু), সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সাব-এডিটর মারুফ আহম্মদ খান (শামীম), দৈনিক আজকের সংগ্রাম এর ফটোগ্রাফার আহাজ উদ্দীন সুমন, সাংবাদিক সৈয়দ সাদিকুর রহমান, শেখ সেলিম হোসেন, শেখ সিরাজুল ইসলাম, আবু বকর, শেখ সাইদুজ্জামান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park