বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

জলঢাকায় একশত ফেনসিডিল সহ দুজন গ্রেপ্তার।

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৪২ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা থানায় ১০০ একশত ফেনসিটিলের বোতল সহ চার্জার অটো ভ্যান জব্দ ও ০২ জন গ্রেফতার।পুলিশ সুপার গোলাম সবুর, পিপিএম এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি এলাকা হতে ১০০ বোতল ফেনসিডিল সহ দুজনকে গ্রেফতার করেন জলঢাকা থানা পুলিশ। অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার যখন থেকেই জলঢাকা থানায় জয়েন করেছেন তখন থেকেই অভিযান শুরু করেছেন মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, তার এই অভিযান চলমান। জলঢাকা থেকে রংপুর যাওয়ার পথে। আসামী ১। মোঃ সবুজ ইসলাম (২৮) পিতা মোঃনাজির হোসেন গ্রাম-পূর্ব সারডুবি আসামী ২। মোঃ ফারুক ইসলাম শীতল (২৫) পিতা মোঃ আ: আজিজ ইসলাম গ্রাম-বড় খাতা উভয় থানা- হাতীবান্ধা জেলা লালমনিরহাট। তাদের নিকট ঢাকা চার্জার অটো ভ্যান এর পিছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সের ভিতরে ১০০ একশত বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত চার্জার অটো ভ্যানটি জব্দ করা হয়। যাহার মূল্য অনুমান ১,০০০০০ (এক লক্ষ) টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং- ১০ তারিখ ০৫/০৬/২০২৪ ইং ধারা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(গ)/ ৩৬(১) সারণির ১৪(গ) রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে
(ওসি) নজরুল ইসলাম মজুমদার জলঢাকা থানা নীলফামারী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park