বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে

পিরোজপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হওয়া ৫ (পাঁচ) শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন বরিশাল বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রণকুল ইসলাম টিপু, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু।

এ সময় অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, জনগণের ভোটে তারা নির্বাচিত নয়, তাই তাদের জনগণের জন্য কোন দায়িত্ব নেই। জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই। বিএনপি এ দেশের জনগণের দল এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park