সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় ওসি’র প্রত্যাহার চেয়ে ঝাড়ু মিছিল

  • আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় সাজানো মামলায় নিরিহ মানুষকে আসামী করায় ওসি আলী আহমেদকে প্রত্যাহার চেয়ে অবস্থান কর্মসূচি এবং পৌর শহরে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছে পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল- ইসলামের আত্মীয়,স্বজন ও তাঁর পরিবারের সদস্যরা। রবিবার দিবাগত রাত সোয়া ১ টা থেকে সোমবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত থানার সামনে সড়কে এ অবস্থান কর্মসূচী পালন করেন। পরে পৌর শহরে ঝাড়ু মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এক পথসভা করে।

এ সময় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল- ইসলামের মেয়ে পুনরায় নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, তাঁর চাচাতো ভাই নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, অপর বড় ভাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম লিটন।

ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা বলেন, নির্বাচন পরবর্তী পাখিমারা এলাকায় জনগনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে দেখে নীলগঞ্জ আওয়ামীগের সাবেক সভাপতি রহমান তালুকদার দলীয় কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়। ওই অফিস অতিক্রম করার পর পুনরায় কার্যালয়টি খুলে দেয়া হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে একই পথ থেকে ফিরে আসার সময় পুনরায় অফিসটি তালাবদ্ধ করেন। এ নিয়ে শাহিনা পারভীন সীমার সমর্থকদের সাথে রহমান তালুকদারের বাক-বিতন্ডা হয়। এ ঘটনায় মোঃ নজরুল খন্দকার (৪০) কে মিথ্যা সাজানো মামলায় আসামী করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, এই এলাকায় আমাদের পরিবার একটি আর্দশ রাজনৈতিক পরিবার। আমার চাচা সংসদ সদস্য ছিলেন, বর্তমানে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহিনা পারভীন সীমা ভাইস চেয়ারম্যান। আমাদের দেখে দলীয় কার্যালয় তালাবদ্ধ করে হীন মানসিকতার পরিচয় দিয়েছে ।

আবদুল্লাহ আল ইসলাম লিটন বলেন, নজরুল খন্দকার আমাদের সাথেই ছিল, তাকে আসামী করা হলে, আমরাও তো আসামী হই। এ ছাড়া মামলার বিবরনে ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে, তার এক ঘন্টা আগে আসামীকে আটক করা হয়েছে। এ থেকেই প্রমান হয়, মামলাটি সাজানো মামলা। তিনি কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার এ এলাকা থেকে প্রত্যাহার দাবী করেন।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, নজরুল খন্দকার এজাহার ভুক্ত আসামী, ঘটনার সাথে জড়িত জেনেই তাকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রহমান তালুকদারের মুঠোফোনে তাঁর বক্তব্য নিতে কল করলে তিনি তা রিসিফ করেনি।

এদিকে, রহমান তালুকদারের বাড়ীতে হামলার প্রতিবাদে পাখিমারা বাজারে সোমবার বেলা ১১ টার দিকে এক মানববন্ধন ও পথসভা অনু্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park