বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নীলফামারীর জলঢাকা পৌরসভার বাজেট ঘোষনা।

  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা।

৩০ জুন রবিবার দুপুরে পৌরসভা কার্যালয় চত্বরে ৪১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৬ শত ৯৬ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।
এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ২ হাজার ৬ শত ৯৬ টাকা। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামী লীগের সহ- সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের,জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আব্দুল গফফার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাউন্সিলর রনজিৎ কুমার রায়, সহকারী প্রকৌশলী এসএম আলেকজান্ডার ও হিসাব রক্ষক আওলাদ হোসেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাজেট অনুষ্ঠানে মেয়র নোভা পৌরসভার উন্নয়নের জন্য নিয়মিত কর দিয়ে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি পৌরবাসীর সহযোগিতা চেয়ে আরো বলেন, আসুন আমরা সবাই জলঢাকা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিনত করি। জলঢাকা পৌরসভা এই বাজেট সভার আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park