সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শপথ নিলেন ভান্ডারিয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম – শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১৮ বার পঠিত

গাজী এনামুল হক(লিটন)
বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ২য় বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। এর পূর্বে ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে মিরাজুল ইসলাম প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

৩০ জুন রবিবার বিকাল ৪ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: শওকত আলী আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।

একই সাথে উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীন’কেও শপথবাক্য পাঠ করানো হয়। পরে তাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ।

প্রধান অতিথির বক্তব্যে, বিভাগীয় কমিশনার মো: শওকত আলী সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের বরিশাল বিভাগের পরিচালক মোঃ ওয়াহেদুর রহমান।

এ সময় বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার গণ উপস্থিত ছিলেন।

একই দিন একই সময় একই স্থানে গৌরনদী, আগৈলঝাড়া, তজুমদ্দিন, লালমোহন, পটুয়াখালী সদর, মঠবাড়িয়া, বামনা, পাথরঘাটা, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য : ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভান্ডারিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গত ১২ মে গণবিজ্ঞপ্তি জারি করে রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়।

শপথ গ্রহণ শেষে ভান্ডারিয়া উপজেলা পরিষদ ও প্রশাসন এবং উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও এর অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা টানা ২য় বারের মত উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মিরাজুল ইসলাম’ক ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করে।

রাতে উপজেলা পরিষদে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীন’কে সংবর্ধনা সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা’রা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park