
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদরে প্রকাশ্যে মোটরসাইকেল গতিরোধ করে এক বিকাশ কর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (০৭ই জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত বিকাশের বিক্রয় কর্মী আল-আমিন (২৩) ও হাসান উদ্দিন (২৫) জেলার ডিস্ট্রিবিউটর হাউস থেকে নগদ ১৫ লাখ টাকা নিয়ে রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারের দিকে যাচ্ছিল। মাঝপথে দক্ষিণ দুধখালীর রাস্তায় আসলে পিছন থেকে দুইটি মোটরসাইকেল এসে তাদের গতিপথ রোধ করে। এ সময় আল-আমিন মোবাইল বের করলে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। সঙ্গে থাকা হাসান দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করে।
পরে আল-আমিনের সাথে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। ডাকচিৎকারে শুনে স্থানীয়রা এসে আল-আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় হতবাক স্থানীয়রা।
এ ঘটনায় দোষীদের বিচারের দাবী করেন বিকাশের মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ। এদিকে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,এইচ,এম সালাউদ্দিন বলছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।