বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

র‍্যাব-১০ এর অভিযানে ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাব সহ ০৫ জন গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর গুলিস্তান এলাকা হতে ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাবসহ মোট ০৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

গতকাল ০৫ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৯:৫৫ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন গুলিস্তান নগর ভবনের মেইন গেইটের উত্তর পাশে ওসমানী উদ্যান এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চোরাইকৃত ১৬৩টি মোবাইল ফোন ও ০৭টি ট্যাবসহ আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্য মানের মোট ১৭০ (একশত সত্তর) টি বিভিন্ন ব্যান্ডের পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করতঃ ০৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ খোকন (৪৫), পিতা-মৃত হারুন অর রশিদ, সাং- পূর্ব ইসলামবাগ, থানা-চকবাজার, জেলা- ঢাকা, ২। মোঃ হারুন (৪০), পিতা- মৃত সেলিম মোল্লা, সাং-মানিক নগর ওয়াসা রোড, থানা-মুগদা, জেলা-ঢাকা, ৩। আব্দুর রহমান (২২), পিতা-মোঃ সেকান্দার, সাং-বলিয়ার চর, থানা-চাঁদপুর সদর মডেল, জেলা- চাঁদপুর, ৪। নেহাল রহমান সবুজ (৩০), পিতা- মৃত ইজ্জত আলী, সাং- কাশিপুর মধ্যপাড়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ, ৫। কামাল হোসের (২৮), পিতা- আশরাফ, সাং- বিলকুচিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ও ট্যাব ক্রয় করে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park