বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যা প্রতিবাদে এবং বিচারের দাবীতে পিরোজপুর সদর থানা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী

  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবীতে পিরোজপুর সদর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে। আজ বুধবার রাতে সদর উপজেলা ছাত্রদল ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আয়োজনে শহরের কলেজ স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাশ চত্তরে অবস্থান কর্মসূচী পালন করে।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার রশনি, পিরোজপুর সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিক, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র দলের সদস্য সচিব রাফি সিকদার মুন্না প্রমুখ।

এসময় সদর থানা ছাত্রদল, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে তাদের এ দেশের মাটিতে বিচার করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা এই হত্যাকা- চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park