সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শেখ হাসিনার বিচারের দাবিতে পিরোজপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতা এবং ক্ষমতায় থাকাকালীন সময় শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন শ্রেণী, পেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম, খুন, হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পিরোজপুর জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল থেকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এতে অংশ নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জেলা কমিটির আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলু সহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। এছাড়া তারা বিএনপি’র অসংখ্য নেতাকর্মীকে হত্যা, খুন, গুম ও নির্যাতন করেছে। বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাই এ সকল অপরাধের জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন তারা।

এছাড়া ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তারা। এ সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park