বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস আওয়ামীলীগের সকল নৈরাজ্য এবং সহিংসতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: ৩-০ গোলে বিজয়ী এইচএসসি প্রথম বর্ষ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য: নগদ ১৫ লাখ টাকা ও সিরাপসহ গ্রেপ্তার ৩

সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া অনুুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে পিরোজপুরে এক স্মরণসভা ও দোয়াঅনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে ফাউন্ডেশন সভাপতি শামীম বিন সাঈদী এর সভাপতিত্বে আলোচকরা বলেন, সাঈদী আমাদের মাঝে নেই। কিন্তু তিনি তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন। অর্ধ শতাব্দী ধরে তিনি কোরানের বাণী দেশে-বিদেশে প্রচার করে গেছেন। তাঁর বক্তব্যে মানুষ ইসলামী আদর্শে উজ্জীবীত হয়েছেন। বক্তারা আরো বলেন আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী তাই তারা দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে ইসলামকে এদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। মাওলানা সাঈদী পিরোজপুর-১ আসন থেকে দু’বার বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর আমলে তাঁর নির্বাচনী এলাকায় কোন বিধর্মী নির্যাতন বানিগ্রহের শিকার হননি। জেলা জামায়াতের সাধারন সম্পাদক জহিরুল হকের সঞ্চালনায় সাঈদীর জীবনের উপর আলোচনা করেন তাঁর ছেলে মাসুদ বিন সাঈদী, তোফাজ্জেল হোসেন ফরিদ, মাওলানা তারিক মুনওয়ার, কামরুল ইসলাম সাঈদ আনসারী, ড. হাবিবুর রহমান, ছারছিনা শরীফের ছোট পীর মাও: শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মিরের সরাই পীর মাও: আ: মোমেন নাছেরী, আব্দুল্লাহ আল আমিন, আবুল কালাম আজাদ আযহারী, পিরোজপুর বারের সাবেক সভাপতি আবুল কালাম অ্যাডভোকেট, বাংলাদেশ লেবারপার্টি চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান ইরান,আবসুদ সালাম বাতেনসহ আরোও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park