বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

ভান্ডারিয়ায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে দাবি,বিএনপি’র নেতৃবৃন্দের

  • আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

গণমাধ্যম কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি’র এক মতবিনিময় সভা রোববার রাতে ভান্ডারিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ সভাপতি মো. রিয়াজ মাহমুদ মিঠু এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. মনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মো. মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার, যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, মো. ত্বহা, সাখাওয়াত হোসেন মিঠু, পৌর বিএনপি’র সদস্য সচিব মাসুদ রানা পলাশ, যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপল প্রমূখ।
উপজেলা বিএনপি’র আহবায়ক বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এর পতনের পর গণ মাধ্যম কর্মীরা আজ স্বাধীন। আপনারা সমাজের সকল অংগতি,দুর্নীতি অনিয়ম তুলে ধরুণ। শীঘ্রই দেশে সংস্কার কাজ শুরু হবে, আপনারা চুপ থাকলে সমাজ থেকে দুর্নীতি উৎপাটন করা সম্ভব হবে না। আওয়ামী দুঃশাসনের আমলে ভান্ডারিয়া উপজেলায় উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে এসব দুর্নীতির খবর তুলে ধরুণ। আমরা আপনাদের পাশে আছি। অন্যথায় এক সময় জাতির কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park