সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মানুষের স্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
উমর ফারুক

বিএনপির উজ্জ্বল নক্ষত্র, উত্তর বঙ্গের কৃতি সন্তান,সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় নেতা এ্যাডঃ মোঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঠিক সেই মুহুর্তেই জাতির কান্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল। তবে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না।’ এজন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করণে নেতাকর্মীদের সর্তক ও ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করতে হবে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে রোববার প্রধান অতিথি হিসেবে জনসভায় তিনি এসব কথা বলেন। বড়াইগ্রাম উপজেলা এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়ার সভাপতিত্ব সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ। এছাড়া বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলী ও বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শামসুল আলম রনি ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park