সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগে মানববন্ধন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হাজিপাড়ার নিশ্চিতপুর মৌজার ৯৬০ নং দাগে তাদের পূর্বপুরুষদের রেকর্ডীয় জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ (পিতা: মৃত কশির উদ্দিন) এবং জালাল আবেদিন (পিতা: আব্দুল হামিদ)-এর নাম উঠে এসেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২৮ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ততার সময় রউফ বাহিনীর ৪০-৫০ জন লোক জমি দখলের চেষ্টা করে। তারা জমির গাছ কেটে নেয় এবং বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে। এ সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অভিযুক্তরা তাদের ‘মালাউন’ বলে গালিগালাজও করে।

এ ঘটনায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তারা বলেন, “আমরা নিরাপদে পূজা করার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি। আমরা এর সঠিক বিচার চাই।”

জানা গেছে, বিবাদীয় জমি সংক্রান্ত বিষয়ে সিনিয়র সহকারী জজ আদালতে বর্তমানে ১৯৭/২০২৫ নং মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যেই জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park