
মোঃ আব্দুল আজিজ নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রনোদনা কর্মসূচির রবি মৌসুমে বীজ ও সার বিতরন করা হয়। সোমবার ৩ নভেম্বর২০২৫ইং তারিখে উপজেলা অডিটোরিয়াম এ কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ-উদ্বোধন করা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অফিসার রফিকুল ইসলাম,ও সাফিউল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম। সভাপতির বক্তব্যে কৃষি অফিসার রফিকুল ইসলাম তিনি বলেন, দেশে চলমান অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে আমারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশে কৃষি খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, সকল কে এই বীজ ও সার যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে ।
প্রনোদনার কর্মসূচির আওতায় রবিশস্য বীজ গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও মসুর ডাল বীজ বিতরন করা হয় । বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশলী ,প্রমূখ।