
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচার, হত্যার হুমকী ও ষড়যন্ত্রমূলক প্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাণীবহ বাজার ব্যবসায়ীরা ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অপপ্রচার করেছেন স্থানীয় ভূমি ব্যবসায়ী ও জেলা পরিষদের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে বানিবহ বাজার ব্যবসায়ীদের আয়োজনে আবুল কালাম আজাদের বিরুদ্ধ এ মানববন্ধ করা হয়।
এসময় বক্তারা বলেন,আবুল কালাম আজাদ একজন ভূমিদস্যূ।তিনি জেলা পরিষদে হিসারক্ষক পদে চাকরী করে শত শত কোটি টাকার মালিক হয়েছে।অবৈধভাবে আওয়ামীলীগের সময় তিনি প্রভাব খাটিয়ে শত শত কোটি টাকার মালিক হন।একটি ছোট চাকরী করে কিভাবে এ্যাত বিশাল টাকার মালিক হয়েছে।এখন তিনি রাজবাড়ীতে বিভিন্ন স্থানে জমি ক্রয় করে পার্শ্ববর্তী জমির মালিকদের নানা ভাবে দুর্ভোগে ফেলেন।একের আংশিক জমি ক্রয় করে জোর জবরদোস্তি করে পাশের জমি দখল করে নেন।স্থানীয় হিন্দুদের জমি দখল করেছেন।গত কয়েদিন আগে স্থানীয় বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার ও হত্যার হুমকী দিয়েছে,জেলা পরিষদের হিসাব রক্ষক আবুল কালাম আজাদ । এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনকে তিন দিনের সময় দিয়েছেন মানববন্ধনকারীরা।প্রশাসন জমি খেকো আবুল কালাম আজাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সামনে রড় আন্দোলন করবে বলে জানান।অনতি বিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ জানান প্রশাসনকে
।মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলম,বানিবহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আজিজুল ইসলাম,বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক অমর হোসেন লিটন,আকবর আলী,রনজিৎ মৃধা,দেলোয়ার, জলিল সহ স্থানীয় বাজার ব্যবসায়ীর নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন, মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের করা মামলায় এজাহারভুক্ত আসামি এই আবুল কালাম আজাদ ।