মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পার্বতীপুরে প্রান্তিক কৃষকের মাঝে বীজ সার বিনামূল্যে বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুরে প্রান্তিক কৃষকের মাঝে বীজ সার বিনামূল্যে বিতরণ করে আজ ৪ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্তরে এ আয়োজন করেছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে করি মৌসুমে সরিষা, গম, সূর্যমুখী (ওপি) মুখী (হাইব্রিড) ও শীতকালীন পেঁয়াজের বীজ ও সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। উক্ত অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার রাজিব হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। কৃষি অফিসে তালিকা অনুযায়ী ১৮১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদণা বিতরণের বিবরণী থেকে জানা গেছে। বিতরণী প্রণোদণাগুলোর মধ্যে সরিষা -১৫০০ জন,বীজ ১কজি,ডিএপি ১০ কেজি,এমওপি,১০ কেজি, গম- ২৫০ জন,২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি,সৃ্র্যমুখী ওপি -১০ জন,১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সূর্যমুখী হাইব্রিড – ৩০ জন,১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, শীতকালীন পেঁয়াজ – ২০ জন, ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। উক্ত বীজ ও সার বিতরণের সময় কৃষি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিল। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park