
বাবলু শেখ রাজবাড়ী:
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩ তারিখের লকডাউন ঘোষণা কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করায়,সন্ত্রাস বিরোধী আইনে রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কার খান, মোঃ করম আলী খান এর ছেলে।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্য অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্যরা লকডাউন কর্মসূচি বাস্তবায়নে গত ১০ নভেম্বর দিবাগত রাতে সদর উপজেলা বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে রাতের আঁধারে একটি মিছিল বের করে।
সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে নাশকতা সৃষ্টি করে,এই সরকারকে উৎখাতের লক্ষ্যে রাতের অন্ধকারে এই মিসিলে অংশগ্রহণ করেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ।।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে এসময় ৪জনকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫/২০ জনের নাম অজ্ঞাত করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন বলে জানাজায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন আবু বক্কার খান কে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।
থানা সূত্রে জানা যায় রাজবাড়ী জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান কে ১৬ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ।