সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদক মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো: নান্টু শরীফ (২২)’কে টাঙ্গাইল জেলার সখীপুর হতে গ্রেফতার করেছে র‍্যাব।

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

রানা মাহমুদ:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ এবং র‍্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: নান্টু শরীফ (২২)’কে টাঙ্গাইল জেলার সখীপুর থানাধীন দেওদিঘী বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.২০ ঘটিকার সময় র‍্যাব-১০ এবং র‍্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল টাঙ্গাইল জেলার সখীপুর থানাধীন দেওদিঘী বাজার এলাকায়* একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ঝালকাঠি জেলার নলছিটি থানার মামলা জি.আর- ৩০৪/২২ (নলছিটি), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১, জি.আর- ৬৯৫/১৭ (মিরপুর মডেল), ধারা- ৩৮০/৩৪ পেনাল কোড ১৮৬০, জিআর- ৪৮৪/১৮(শাহাবাগ) ধারা- ৩৭৯/৩৩৮-ক পেনাল কোড, জিআর- ৮৮/১৪ (নলছিটি), ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড সহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত ও ০২ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক *আসামি মো: নান্টু শরীফ (২২), পিতা- মো: আ: ওয়হেদ শরীফ, সাং- নাঙ্গুলী, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park