সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ধানের শীষ ছাড়া প্রার্থী হলে কোনো কেন্দ্রে এজেন্ট নয়: ভাঙ্গুড়া বিএনপির কড়া হুঁশিয়ারি

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি
মোঃ গোলাম মোস্তফা :

পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে বিএনপির সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। তিনি স্পষ্টভাবে বলেছেন, “ধানের শীষের বাইরে কেউ যদি নির্বাচন করার চেষ্টা করে, আমরা কোনো কেন্দ্রে তার এজেন্ট দিতে দেব না। ধানের শীষের বাইরে কোনো স্থান নেই।”

শনিবার (২২ নভেম্বর) চাটমোহর বালুচর মাঠে দলের জনসভায় স্বপন এই ঘোষণা দেন। জনসভাটি দলের প্রাথমিক মনোনীত প্রার্থী, কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি অংশ তুহিনকে ‘বহিরাগত’ আখ্যা দিলেও স্বপন তার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং দলের ঐক্য রক্ষার বার্তা দেন।

স্বপন আজকের সংগ্রাম কে বলেন, “বিএনপি যেন সবসময় ঐক্যবদ্ধ থাকে, সেটিই আমার লক্ষ্য। বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, স্বপন অভিজ্ঞ রাজনীতিক এবং তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি দাবি করেন, স্বপনের মূল বক্তব্য অন্য প্রসঙ্গে হলেও তা বিকৃতভাবে পরিবেশিত হয়েছে।

এ বিষয়ে বিএনপির প্রাথমিক প্রার্থী হাসান জাফির তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park