
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
আজ ২৩ শে নভেম্বর রোজ রবিবার দূপুর ১২ টায় নওগাঁ জেলা প্রশাসক মহোদয় এর সভা কক্ষে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন।
উক্ত সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহন করেন, মুক্তি যোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, সিভিল সার্জন, জেলা পরিষোধের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃজাকির হোসেন , নওগাঁ সদর হাসপাতালের আর এমও,ডাঃ আবু জার গফফার, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনসহ ১১ উপজেলা নির্বাহী কর্মকর্তা গন নওগাঁ জেলা শিক্ষা অফিসার শাহাদৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গন ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। এসময় আগামী ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর উপর আলোচনা হয় এবং ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের জন্য তা আলোচনা করেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন গত বৎসর যে ভাবে বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস পালন করা হয়েছে তার ধারাবাহিকতায় এবারেও মিল রেখে তারই আলোকে এ বছরেও অনুষ্ঠান গুলো করা হবে। এছাড়াও এবছর আরও কত সুন্দর করা যায় তার উপর বিশেষ নজর রাখতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং ১১ উপজেলার নির্বাহী কর্মকর্তা গনকে তা নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার কমিটির তালিকা তুলেদেন সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, সহ-সভাপতি আব্দুল আজিজ শেখ,সহ সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, ও সদস্য মোঃ সাজু ।