সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত।

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নত”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অফিস চত্বরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিননু রাইনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, এবং কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।

বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য ও পুষ্টিচাহিদা পূরণে দুধ, ডিম ও মাংসের বিকল্প নেই। খামারিদের সঠিক তত্ত্বাবধান ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের আমিষ উৎপাদন বৃদ্ধিতে প্রাণিসম্পদ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দেন তারা।

সভায় আরও বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি জামির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন এবং প্রভাষক মশিউর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে অফিস চত্বরে ৪২টি স্টলে উপজেলা এলাকার খামারিরা তাদের পালনকৃত গরু, মহিষ, ছাগল, ভেড়া ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করেন। শেষে খামারিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park