
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর সকাল সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্তিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইন চার্জ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মেসবাহুল,হক উপজেলা, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগণ।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রস্তুতি মূলক আলোচনা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্য্যদ্বোয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা, এর পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, সরকারী, আধা সরকারী ও গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা, হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, আহত, শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত।