সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

স্বরূপকাঠিতে অবৈধ ইটভাটা—নেই সংশ্লিষ্ট অধিদপ্তরের কোন অভিযান, নেই কার্যকরী কোনো পদক্ষেপ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

সুমন খান :

পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠির এলাকায় অবৈধ ইটভাটা গড়ে ওঠার পরও সংশ্লিষ্ট অধিদপ্তরের পক্ষ থেকে কোনো অভিযান বা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। পরিবেশ বিপর্যয়, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়লেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র,স্থানীয়রা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে অনুমোদনহীন এসব ইটভাটা চলছে। ধোঁয়া, বালু এবং কয়লার ক্ষতিকর নির্গমনে আশপাশের এলাকার গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতা বাড়ছে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান তৎপরতা নেই।পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা দণ্ডনীয় অপরাধ হলেও স্বরূপকাঠি নেছারাবাদ এলাকায় এসব অবৈধ স্থাপনা দাপটের সাথেই চলছে। অভিযান না হওয়ায় ভাটা মালিকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের,ভুক্তভোগীরা বলেন,আমাদের জমি, পরিবেশ সব নষ্ট হয়ে যাচ্ছে। বারবার অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি।এ বিষয়ে সচেতন মহল দ্রুত কঠোর অভিযান, ইটভাটাগুলো বন্ধ এবং পরিবেশ পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। প্রশাসনের নীরবতা ভেঙে আইন প্রয়োগের মাধ্যমে এলাকাবাসীর দুর্ভোগ দূর করা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park