
বিশেষ প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় দীর্ঘ দুই বছর পর ডাক্তার মেজবাহুলের ক্রয়কৃত ৬ শতাংশ জমি উদ্ধার করে দিলেন স্থানীয় সচেতন নাগরিক ও মানবিকতার মানুষ গুলো। আজকে দীর্ঘ দুই বছর ধরে অনেক নেতা নেত্রী ও স্থানীয় সচেতন নাগরিকরা স্থানীয়ভাবে বসে মীমাংসা করে দিলে তবুও যেনো সমাধানের পথ খুঁজে পাইনি বাদী এবং বিবাদী পক্ষ। তাই বিষয়টি সচেতন নাগরিকদের নজরে আসলে তারা সকলের সাথে আলোচনা করে নিজেদের উদ্যোগে ভেঙে দেওয়া বাউন্ডারি সহ নতুন করে সংস্কার করে দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বলতেছেন আসলে এটি খুব ভালো উদ্যোগ যা করে দেখিয়েছেন স্থানীয় ছেলেগুলো আজকে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ সমাধান। তাই আমরা আশা করব আর উভয় পক্ষ কোন রকমের কোন ঝামেলা এবং আইনী বহির্ভূত কাজ করতে পারবেন না। তবে বিষয়টি নিয়ে কথা হয় মেজবাহুল ডাক্তারের সাথে তিনি জানান যে আমি মনে হয় এবারের সঠিক বিচার পেয়েছি, তাই কারো উপর কোন আমার আক্রোশ নেই, কোন মন মালিন্য নেই এবং সবার সাথে মিলেমিশে চলতে চাই।