মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ন‌ওগাঁর নিয়ামতপুরে চারটি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

জয়পুরহাটের জাকস রিসোর্স সেন্টারে ০১-০২ ডিসেম্বর ২০২৫ দুইদিনব্যাপী“ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা” বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের সহায়তায় ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম কর্তৃক বাস্তবায়নাধীন গোফরইম্প্যাক্ট কর্মসূচির আওতায় প্রশিক্ষণটি আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
প্রশিক্ষণে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর, বাহাদুরপুর, নিয়ামতপুর এবং পাড়ঁইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যেক্তা মোট ২৪ জন অংশগ্রহণ করেছিলেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন পরিষদ প্রতিনিধিদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের মাঝে উত্তম চর্চা অনুশীলন, দৃষ্টিভঙ্গীর ইতিবাচক পরিবর্তন, ইউনিয়ন পরিষদের রূপকল্প প্রণয়ন এবং সম্পদ চিহ্নিতকরণ বিষয়ক সেশন পরিচালিত হয়। তারা নিজেদের ইউনিয়নের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে প্রাথমিক রূপকল্প খসড়া উপস্থাপন করেন।
দ্বিতীয় দিনে ইউনিয়ন পরিষদের পরিচালন ব্যবস্থা, উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়া, বার্ষিক বাজেট এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার ওপর বাস্তবধর্মী সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা দলভিত্তিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এডভাইজার জনাব মো: সফিকুল ইসলাম, জনাব রঞ্জন কুমার ঘোষ, পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট, ওয়াটারএইড বাংলাদেশ, এবং জনাব সাঈদ মাহাদী স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট, ওয়াটারএইড বাংলাদেশ। প্রশিক্ষণের সার্বিক সমন্বয় করেন প্রণব কুমার কো-অর্ডিনেটর-ক্যাপাসিটি বিল্ডিং এবং ইএসডিওর কর্মীবৃন্দ।
প্রশিক্ষণ শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। ইএসডিও এবং ওয়াটারএইড বাংলাদেশ আশা করছে, এই দুই দিনের প্রশিক্ষণ ইউনিয়ন পরিষদগুলোর উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেট প্রণয়ন, রূপকল্প নির্ধারণ, সুশাসন এবং জনসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park