সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুরে মিথ্যা ও বানোয়াট মুলক সংবাদ প্রচারের প্রতিবাদে আজ ২ ডিসেম্বর সকাল ১১ টায় ঢাকা মোড়স্হ বিএনপির কার্যালয়ে পার্বতীপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক সাংবাদিক সম্মেলন করেছেন । উক্ত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে তুলে ধরে বলেন, প্রিয় সাংবাদিক বৃন্দ, গত ৩০ নভেম্বর রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বৈশাখী নিউজ ফেসবুক পেজ সহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত একটি সংবাদ সম্মেলনে আমার দৃষ্টি আবিষ্ট হয়েছে। সম্মেলনটিতে বক্তব্য দিয়েছেন প্রায় আড়াই মাস পূর্বে সংঘটিত একটি হত্যাকান্ডের শিকার মাহাফিজুল ইসলামের ছেলে সজিব ইসলাম। যা সংগঠিত হয়েছিল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ার খাগড়া বন্দ কোটোয়াল পাড়া গ্রামে গভীর রাতে।
বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদে জানা যায়, হত্যাকান্ড টি সংগঠিত হয়েছিল শ্যালিকার সাথে পরকীয়া জনিত কারণে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, উক্ত ঘটনার মূল রহস্য উদঘাটনের দায়িত্ব পুলিশ প্রশাসনের হলেও একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিহতের ছেলেকে ভুলভাল বুঝিয়ে নানা কৌশলে প্ররোচিত করে আমার ও আমার পরিবারের রাজনৈতিক তথা বিএনপি রাজনীতির ক্ষতি করতে মিথ্যা বানোয়াট গল্প কাহিনী সাজিয়ে কুৎসা রটনা মূলক সংবাদ সম্মেলন করেছেন। যা করানো হয়েছে। সংবাদ সম্মেলনে পিতা হত্যাকান্ডের বিচার চাওয়ার চেয়ে রাজনৈতিক ব্যক্তিদের হেয় প্রতিপন্নের প্রতিচ্ছবি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, স্হানীয় বিএনপির নেতা ও কর্মীবৃন্দ তারা সকলে সংবাদটির ঘোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park