সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে মনোনয়ন পরিবর্তনের দাবীতে প্রতিবাদ সভা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ পার্বতীপুর ও ফুলবাড়ী নির্বাচনী এলাকায় বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবীতে আজ ৫ ডিসেম্বর বিকাল ৩ টায় ঢাকা মোড়স্হ বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনবৃন্দের উপস্হিতিতে
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্তরাঞ্চলের কান্ডারী মাটি ও মানুনের জনপ্রিয় নেতা পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য দিনাজপুর-৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, পার্বতীপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সহ-সভাপতি অহিদুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জোবায়ের হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, যুবদল নেতা আতিকুর রহমান স্বপন, পলাশবাড়ী ইউনিয়ন সম্পাদক আবু জাকারিয়া, মন্মথপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম নানু কাজী, রামপুর ইউনিয়ন বিএনপির সভপতি বাবলু, ও ছাত্রদল, যুবদল ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। বক্তরা আগমী ২ দিনের মধ্যে দিনাজপুর-৫. পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনের বিএনপি’র সদ্য ঘোষিত মনোনীত প্রার্থী পরিবর্তন করে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হককে বিএনপির প্রার্থী ঘোষনা না করলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে উত্তরাঞ্চলকে অচল করে দেওয়ার ঘোষনা দেন। এ ঘটনায় পার্বতীপুরে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park