সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দিনাজপুর-৫ আসনের মনোনয়ন বাতিল না করলে, কঠোর আন্দোলনের ডাক -এ জেড এম রেজওয়ানুল হক।

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

দিনাজপুর-৫ আসন নিয়ে বিএনপির মনোনয়ন প্রার্থীর প্রার্থীতার বাতিলের দাবিতে আজ ৬ ডিসেম্বর বিকাল ২ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় বাসর্টার্মিনালে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম রেজওয়ানুল হক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রিয় কমিটি প্রথম ধাপে ২৬৭টি আসনে মনোনয়ন চুড়ান্ত করলেও অজ্ঞাত কারণে দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনের মনোনয়ন প্রার্থী স্হগিত করা হয়। অবশেষে ৪ ডিসেম্বর হঠাৎ করে অবশিষ্ট ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষনা করলেও দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর-ফুলবাড়ী) লন্ডন প্রবাসী এ কে এম কামরুজ্জামানকে মনোনয়ন ঘোষনা করায় দু’ উপজেলার ওয়ার্ড , ইউনিয়ন, পৌর সভা ও উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা ক্ষোপে ফুঁসে উঠেছে । এরই ধারাবাহিকতায় বিএনপি’র দুর্দিনের নেতা কর্মীগণ মনোনয়ন বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ডাক দেয়। প্রতিবাদ সমাবেশে পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলার হাজার-হাজার নেতা কর্মী ও সমর্থকগণ এতে অংশ নেয়। প্রতিবাদ সমাবেশ এক পর্যায় জনসমুদ্রে পরিনত হয়। সেখানে উপস্হিত ছিলেন,দিনাজপুর – ৫ আসন মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী, ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, পার্বতীপুর উপজেলার যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু ও যুগ্ন আহবায়ক এজাজুল ইসলাম এজাজ প্রমুখ। উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান। বক্তারা মনোনয়ন পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় বিএনপি সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মনোনয়ন বোর্ডের দৃষ্টি পুনরায় আকর্ষণ করার আহবান জানান । যদি মনোনয়ন পরিবর্তন করা না হয়, তাহলে কঠোর আন্দেলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেয়। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহ তালার দরবারে সমাবেশে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park