সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : “

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলন করা হয়।

পরে জেলা প্রশাসন, দুদক এবং বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন। স্বাগত বক্তব্য প্রদান করেন দুদকের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন।

আলোচনা সভায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস, বিএমডিএর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্ম, বিশেষ করে তরুণ সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সচেতনতা, নৈতিক শিক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park