বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

​নাটোর বড়াইগ্রামে শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

​নিজস্ব প্রতিবেদক: উমর ফারুক

​নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
​বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি বড়াইগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপস্থিতিদের সবার দাবি এই জঘন্যতম ঘটনাটি যারা ঘটিয়েছে বা যাদের এর পিছনে হাত আছে সবাইকে আইনের আওতায় আনতে হবে, এ ছাড়া ছাড়া আরো বলেন ,
​শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে।
​হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
​জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
​বক্তারা বলেন, “শরীফ ওসমান হাদী ছিলেন দেশ ও দশের জন্য এক নির্ভীক কণ্ঠস্বর। তাকে হত্যার মাধ্যমে বিপ্লবের চেতনাকে স্তব্ধ করা যাবে না।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতিদ্রুত খুনিদের বিচারের আওতায় আনা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park