সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জলঢাকায় ঈদ পুনর্মিলনীতে ঐক্য, নৈতিকতা ও নির্বাচনী প্রস্তুতির বার্তা জোরালো।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
জলঢাকা

নীলফামারীর জলঢাকায় ঈদ পুনর্মিলনীতে ঐক্য, নৈতিকতা ও নির্বাচনী প্রস্তুতির বার্তা জোরালো, এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় নেকবক্ত স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউয়াবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাউয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সহিদুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি। বিশেষ অতিথি, উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোকলেছুর রহমান মাষ্টার , উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক এ এ এম মুজাহিদ মাসুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি নুর মোহাম্মদ, ডাউয়াবাড়ী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোনায়েম, ইউনিয়ন পেশাজীবী সভাপতি ইদ্রিস আলী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা ও সেক্রেটারি হালিমুর রহমান, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু মুসা লালখা এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক অরেঞ্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোকলেছুর রহমান (মাস্টার)। তিনি বলেন, ঈদ পুনর্মিলনী আমাদের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করে এবং সংগঠনের শক্তিকে আরও ঐক্যবদ্ধ করে তোলে। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সততা, নিষ্ঠা ও জনসেবার মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এক মহৎ উপলক্ষ। তিনি বলেন, দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। তিনি আরও বলেন, একটি আদর্শ সমাজ গঠনে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park