সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁ-৪ আসনের এমপির বিরুদ্ধে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর মান্দা-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা,ভিত্তিহীন অভিযোগ তুলে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে মান্দা উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। এবং এই যড়যন্ত্রকারীরা উপজেলা বিএনপির সংগঠনের মধ্যে থেকেও ধানের শীষ প্রতিক প্রাপ্ত ডা.একরামুল বারী টিপুকে পরাজিত করার উদ্দেশ্য, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার ভোট করেছে বলেও অভিযোগ করেন তারা। উপস্থিতি সকল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এসব কুচক্রীদের বিএনপি থেকে বহিষ্কারের দাবী জানান এ সমাবেশে।

মঙ্গলবার (৭এপ্রিল) বিকেল ৫টার সময় মান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আহবানে,মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি ডা.একরামুল বারী টিপু এমপির ,রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষীণ করে, প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এসে সকলে একযোগে মিলিত হয়। সমাবেশ থেকে উপজেলা বিএনপির নেতা বাবুল শাহ্ (চৌধুরী), বেলালসহ কয়েকজন যড়যন্ত্র ও দুষ্কৃতকারী চাঁদাবাজ,দখলদারদের কারণে মান্দা উপজেলা বিএনপির সুনাম নষ্ট হচ্ছে বলে,তাদেরকে দল থেকে বহিস্কার করে, বিএনপি প্রিয় ত্যাগী নেতা কর্মীদের তালিকা করে, নতুন করে কমিটি করার দাবি করেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পাটি থেকে বিতারিত হয়ে,মান্দা উপজেলা বিএনপির মধ্যে একটি অংশ ঢুকে পড়ে,বড় বড় পদ নিয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে এসব অসৎ কর্মকাণ্ড করছে। এতে মান্দায় বিএনপির সুনাম নষ্ট করছে বলেও বক্তারা অভিযোগ করেন। বক্তারা বলেন,এসব কুচক্রীরা গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট না দিয়ে, জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা ও তাঁকে ভোট দিয়ে ডা. ইকরামুল বারী টিপুকে পরাজিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শুধুই বিশাল জনপ্রিয়তার কারণে এমপি, ডা.একরামুল বারী টিপু তাদের সেই ষড়যন্ত্র নসাৎ করে,সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন।

বক্তারা দাবী করে বলেন, বার বার তাদের যড়যন্ত্র নসাৎ হওয়ার কারণে,একের পর এক যড়যন্ত্র করেই চলেছে তারা। এর ধারাবাহিকতায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ এনে, গত সোমবার (৬এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল শাহ্ (চৌধুরী),র নেতৃত্বে নওগাঁতে একটি মিথ্যা, বানোয়াট সংবাদ সম্মেলন করে তারা। যেখানে হাজার হাজার জনসাধারণদের সেবা দেওয়া হয়,সেই ডাক্তারী চেম্বারকে টর্চার সেল উল্লেখ করে, এমন ভিত্তিহীন অভিযোগে মানহানীকর সংবাদ সম্মেলন করায়, জনপ্রিয় একজন এমপির চরিত্রহননের চেষ্টা করা হয়েছে বলেও প্রতিবাদ সমাবেশে বক্তারা উল্লেখ করেন।
মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফী, সাবেক ছাত্রনেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান ফিরোজ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক, সাবেক ছাত্রনেতা নুরবক্স মন্ডল, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, মহিলা দলের সভাপতি নার্গিস জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহা যুবায়ের, মান্দা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান রিপু ও ছাত্রনেতা রিসালাত ই সাজিদসহ অনেকে।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, মিজানুর রহমান নান্টু, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ মান্দার ১৪টি ইউনিয়নের বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সবশেষে সমাবেশে বক্তারা বলেন, যেসব চাঁদাবাজ সমাজে অশান্তি সৃষ্টিকারী কুচক্রীদের কারণে, সুনামধন্য দল বিএনপির বদনাম হচ্ছে, ধানেরশীষ প্রতিককে সম্মান দেয় না,ধানেরশীষ প্রতিককে পরাজিত করার জন্য মরিয়া হয়ে থাকে,তাদেরকে অবিলম্বে বহিষ্কার করে, বিএনপির ত্যাগী নেতাদের তালিকা করে নতুন কমিটি গঠনের দাবী জানান তার সাথে বিএনপির মধ্যে ঢুকে থাকা এসব যড়যন্ত্রকারী নেতাদের মান্দায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park