সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে এস‌এসসি পরীক্ষা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে নওগাঁর নিয়ামতপুরে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারে নিয়ামতপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে ১ হাজার ৮৩৬ জনের মধ্যে অনুপস্থিত ৬৪ জন পরীক্ষার্থী। তবে এ উপজেলায় অনুষ্ঠিত পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনার ঘটেনি ।

উপজেলা প্রশাসন অফিসের দেওয়া তথ্যমতে এবারে নিয়ামতপুর উপজেলায় ৬ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১ হাজার ৮শ ৩৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসির ৪টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ হাজার ৩৫০ জন এরমধ্যে অনুপস্থিত ছিলেন ২২ জন, দাখিলের ১ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪০৯ জন এর মধ্যে অনুপস্থিত ছিল ৩৪ জন ও ভোকেশনালের ১ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৭৭ জন, এরমধ্যে অনুপস্থিত ছিলেন ৮ জন পরীক্ষার্থী।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ কেন্দ্রে কোন প্রকার অনিয়ম বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি । আশা করি এমন সুষ্ঠু, সুন্দর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাকী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছি।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম মহোদয়‌ও কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন । তিনি বলেন প্রত্যেকটি কেন্দ্রে এক জন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে,যাতে করে সুন্দর ও সুষ্ঠুভাবে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় এর জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ন‌ওগাঁ জেলার জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদৎ হোসেনের কাছে পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক আজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কক্ষে কোন প্রকারের অনিয়ম হয়নি। আমি আশা করি বাকী পরীক্ষাগুলো এমন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park