সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ময়মনসিংহে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত


‎ইকবাল হোসেন
ময়মনসিংহ প্রতিনিধি:

‎ময়মনসিংহে মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বিকালে কৃষ্ণচূড়া চত্বরে এক বিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎ময়মনসিংহ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন-এর সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সাংসদ সদস্য ডাক্তার মাহাবুবুর রহমান লিটন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু,ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলাম, ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক, অধ্যাপক এ.কে.এম. এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের সাংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার । আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসহ শ্রমিকদেলের নেতা কর্মীরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
‎এদিকে, মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকরা বর্ণাঢ্য মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করে ত্রিশাল উপজেলা শ্রমিক দল। ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল শ্রমিকদলের সভাপতি মো. ফিরোজ নুন এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা তাদের নেতৃত্ব দেন।
‎সমগ্র আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park