বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

ন‌ওগাঁর নিয়ামতপুরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় (০৫ মে) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অবহিতকরণ কর্মশালায় প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেন ওয়াটার এইড বাংলাদেশের আই ডাব্লিউ আর এম এক্সপার্ট মোঃ সাইদুর রহমান। পরবর্তীতে, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ক প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণী ও সময়সূচী উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মসূচির সিনিয়র অফিসার (IWRM) এবং সিনিয়র অফিসার (SWM)।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃফয়সাল নাহিদ পবিত্র, কৃষি কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, তারেক আজিজ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ,ইএসডিওর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ,পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park