সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারীতে এনসিপির প্রার্থী দর্পণ ও লিওন, পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে তরুণ নেতৃত্ব

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২৯ বার পঠিত

মনিরুজ্জামান মিলন
পাটোয়ারী, নীলফামারী

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নীলফামারী সদর উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় নাম ঘোষণায় ডা.কামরুল হাসান দর্পণ এবং জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু সাঈদ লিওন। রবিবার (১০ মে) রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশের স্থানীয় সরকার নির্বাচনের একশ’ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে এনসিপির নীলফামারী জেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, ডা. কামরুল হাসান দর্পণ । অন্যদিকে উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন, আবু সাঈদ লিওন নাম ঘোষণা পর ডা. কামরুল হাসান দর্পণ বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। স্থানীয় সরকারকে জনগণের প্রকৃত সেবার জায়গায় পরিণত করতে হলে স্বচ্ছতা, জবাব দিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চাই।
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে দেশের তরুণরা যে ভাবে মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছিল, সেই চেতনা থেকেই আমরা জনগণের পাশে থাকতে চাই। উন্নয়ন যেন কেবল কাগজে সীমাবদ্ধ না থাকে, বরং সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন নিয়ে আসে, সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। অপরদিকে আবু সাঈদ লিওন বলেন, জলঢাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি। কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত, তরুণদের কর্মসংস্থানের সংকট রয়েছে, অনেক এলাকায় এখনো অবকাঠামো গত উন্নয়ন প্রয়োজন। জনগণকে সঙ্গে নিয়েই এসব সমস্যার সমাধানে কাজ করতে চাই। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ হবে সাধারণ মানুষের আস্থার জায়গা। দুর্নীতি, অনিয়ম ও হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে একটি আধুনিক, উন্নয়নমুখী ও মানবিক উপজেলা গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার। এদিকে, দুই তরুণ নেতার প্রার্থীতা ঘোষণার পর নীলফামারীতে এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, তরুণ ও জনসম্পৃক্ত নেতৃত্বের অংশ গ্রহণ এবারের উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park