সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে শিল্প ও বণিক সমিতির ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণে বাঁধা প্রদান ও সংগঠনের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে
হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ মে) সকালে এ বিষয়ে
মধুপুর শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে লিখত ভাবে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন সাধারণ সম্পাদক মিনজুর রহমান তালুকদার নান্নু।

এ সময় লিখিত বক্তব্যে জানানো হয়, মধুপুর মৌজার হালদাগ ৭২৭ খতিয়ানের ৩৫৫৬ দাগের ৮ শতাংশ জমি সমিতির নামে বৈধভাবে ক্রয় করা হয়েছে। জমিটি নামজারি সম্পন্ন হওয়ার পর সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করলে মরহুম সরকার সহিদের ছেলে আদিত্য সরকার ও স্ত্রী লিলি সরকার তাদের লোকজন নিয়ে বাধা প্রদান করেন।
অভিযোগে আরও বলা হয়, রাতের আঁধারে সমিতির জমির সীমানা ভেঙে প্রাচীর নির্মাণ করা হয়। এছাড়া গত ১৪ মে সন্ধ্যায় অভিযুক্তরা লোকজন নিয়ে সমিতির কার্যালয়ে প্রবেশ করে নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুকে বিভিন্ন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতারা।
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জহুরুল ইসলাম মাদু, মধুপুরের ব্যবসায়ী ও রাজনীতিক মোঃ আনোয়ার হোসেন, ব্যবসায়ী মোঃ আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক হুরমুজ আলী ফকির সহ সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, কোষাধ্যক্ষ আশিকুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক হাসান আলী, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোশারফ হোসেন সহ কার্যকরী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park